'KatharsisE ম্যাগাজিন'-এর প্রথম সংখ্যার জন্য লেখা আহ্বান।

'KatharsisE ম্যাগাজিন'-এর প্রথম সংখ্যার জন্য

প্রিয় লেখক,

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, দীর্ঘদিনের স্বপ্ন 'KatharsisE ম্যাগাজিন' তার প্রথম অনলাইন সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছে। 'KatharsisE' শব্দটি যেমন মনকে পরিশুদ্ধ করার ইঙ্গিত বহন করে, ঠিক তেমনই এই ম্যাগাজিনটি হবে সাহিত্যপ্রেমীদের জন্য একটি মুক্ত প্রাঙ্গণ, যেখানে নতুন ও পুরাতন লেখকরা তাদের সৃজনশীল ভাবনা এবং প্রতিভাকে মেলে ধরতে পারবেন।

 

আমরা বিশ্বাস করি, প্রতিটি সৃষ্টির মধ্যেই লুকিয়ে থাকে এক অনন্য Katharsis। আপনাদের সেই সৃষ্টিশীলতাকে বিশ্বের দরবারে তুলে ধরতেই আমাদের এই পথচলা। নতুনদের স্বাগত জানাতে এবং প্রতিষ্ঠিত লেখকদের মূল্যবান সৃষ্টিকে প্রাকাশ করতে আমরা আগ্রহী। অনলাইনে প্রথম সংখ্যা প্রকাশিত হবে।

 

প্রথম সংখ্যার জন্য আমরা নিম্নলিখিত বিষয়ে অপ্রকাশিত ও মৌলিক লেখা আহ্বান করছি:

কবিতা/ছড়া: (শব্দ সংখ্যা নির্দিষ্ট নয়, তবে ১৫-২০ লাইনের মধ্যে হলে ভালো)

ছোটগল্প/অণুগল্প: (ছোটগল্প: সর্বোচ্চ ১০০০ শব্দ, অণুগল্প: সর্বোচ্চ ৫০০ শব্দ)

প্রবন্ধ/নিবন্ধ: (সাহিত্য, সমাজ, সংস্কৃতি বা জীবনভিত্তিক যেকোনো বিষয়ে, সর্বোচ্চ ১৫০০ শব্দ)

ভ্রমণ কাহিনী: (ছবি সহ, সর্বোচ্চ ৭০০ শব্দ)

বই আলোচনা/চলচ্চিত্র সমালোচনা: (সর্বোচ্চ ৭০০ শব্দ)

রম্য রচনা: (সর্বোচ্চ ৭০০ শব্দ)

 

লেখা পাঠানোর নিয়মাবলী:

১. মৌলিকতা: লেখাটি অবশ্যই লেখকের নিজস্ব এবং অন্য কোনো পত্রিকা বা মাধ্যমে (অনলাইন বা প্রিন্ট) অপ্রকাশিত হতে হবে।

২. লেখকের পরিচিতি: লেখার সাথে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি- নাম, ঠিকানা, পেশা/শিক্ষাগত যোগ্যতা, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং যোগাযোগ নম্বর(নম্বর প্রকাশিত হবে না) পাঠাতে হবে।

৩. সিদ্ধান্ত: লেখা নির্বাচন এবং প্রকাশের বিষয়ে সম্পাদনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৪. লেখার সম্পূর্ণ দায় লেখকের।

৫. কোন প্রকার রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া যাবে না লেখায়। তাহলে বাতিল বলে গণ্য হবে।

৬. লেখা পাঠানোর ঠিকানা: Facebook পেইজের ইনবক্স।

(Link: https://www.facebook.com/KatharsisE/ )

৭. লেখা পাঠানোর শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।

 

আমরা আশা করি, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 'KatharsisE ম্যাগাজিন'-এর প্রথম সংখ্যাটি হয়ে উঠবে সাহিত্যের এক অসাধারণ সংকলন।

 


ধন্যবাদান্তে,

সম্পাদক মণ্ডলী, 'KatharsisE ম্যাগাজিন'