ক্যাথারসিসই (KatharsisE)-এর প্রথম বর্ষপূর্তি

 

"সাফল্যের প্রথম বছর এবং আগামীর পথে আমাদের অভিযাত্রা"
🖋️✨
আজ ১৪ জানুয়ারি, ২০২৬। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, 'ক্যাথারসিসই' (KatharsisE) আজ তার পথচলার প্রথম বছর পূর্ণ করল।
২০২৫ সালের ১৪ জানুয়ারি এক বুক স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতির একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম তৈরি করা। ২০২৫ সালের শেষের দিকে স্বল্প সময়ে আমরা আমাদের অনলাইন ম্যাগাজিনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সমসাময়িক গল্প, কবিতা এবং মননশীল প্রবন্ধ।
যদিও আমাদের ‘প্রোডাকশন’ এবং ‘একাডেমি’ বিভাগের কাজগুলো এখনো প্রক্রিয়ধীন, তবে ম্যাগাজিনকে ঘিরে আপনাদের যে অভাবনীয় সাড়া আমরা পেয়েছি, তা আমাদের মুগ্ধ করেছে। আমাদের এই এক বছরের অর্জন মূলত আপনাদের—আমাদের প্রিয় লেখক ও পাঠকদের ভালোবাসা।
আগামী দিনে আমরা কেবল সাহিত্য নয়, বরং সংস্কৃতি ও শিক্ষার প্রতিটি শাখায় নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সৃষ্টির শুদ্ধতায় চলুক আমাদের এই পথচলা। "People are so different, magical, people can do anything."
শুভেচ্ছান্তে,
ক্যাথারসিসই টিম।